মো.মতিয়ার রহমান: বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে চীনের সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তৈরি পোশাক বৈদ্যুতিক যান লাইট ইঞ্জিনিয়ারিং সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ উদীয়মান খাতগুলোতে চীনা বিনিয়োগ প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি কুনমিং-চট্টগ্রাম ও চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর উদ্যোগকে স্বাগত জানান। মোংলা বন্দরের আধুনিকায়ন বিশেষ চায়না অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার কথা বলেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ১,০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণে সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে জটিল ব্লাড ক্যান্সার চিকিৎসায় চীনা প্রযুক্তি সহযোগিতা চান তিনি। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে আগামী দিনে এই বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।


