মো.মতিয়ার রহমান: রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নির্মিত ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ এবং আধুনিকায়িত ওসমানী উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এ প্রকল্প দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান শহীদ শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং শহীদ ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে চারা রোপণ করেন এবং নতুন সাজে সাজানো উদ্যান ও এর গ্রন্থাগার ঘুরে দেখেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ একর আয়তনের এই স্মৃতিস্তম্ভে ৮৩৪ জন শহীদের নাম লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে। এতে ২০টি প্রতীকী সমাধিফলকের পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামের রিলিফ ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ২৩ একর বিশিষ্ট ওসমানী উদ্যানের আধুনিকায়নের অংশ হিসেবে ৫টি নতুন জলাশয় ৩.১ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ ব্যায়ামাগার এবং ৫০ হাজার লিটারের বৃষ্টিজাত পানি সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা হয়েছে যা আজ থেকেই নগরবাসীর জন্য উন্মুক্ত করা হলো।
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা
প্রিন্ট



