মো.মতিয়ার রহমান: শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তিনি তাঁর সফরসঙ্গীরা সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে গতকাল সকাল ৯টায় তিন বিভাগের পূজামণ্ডপগুলো সরজমিনে পরিদর্শনের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সনাতন সম্প্রদায়ের মানুষ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে শারদীয় প্রণাম ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে সামরিক বিমানে ঢাকা ফিরেছেন—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



