সংবাদ

মো.মতিয়ার রহমান: শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তিনি তাঁর সফরসঙ্গীরা সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে গতকাল সকাল ৯টায় তিন বিভাগের পূজামণ্ডপগুলো সরজমিনে পরিদর্শনের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সনাতন সম্প্রদায়ের মানুষ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে শারদীয় প্রণাম ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে সামরিক বিমানে ঢাকা...
মো. মতিয়ার রহমান : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, কৃষকের সহায়তা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করেছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার কথা সরকার তুলে ধরেছে। পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ সরকারের উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর একটি হলো ‘ফ্যামিলি কার্ড’। পরিবারের নারীপ্রধানের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। ১৫ এপ্রিল জাতীয় সংসদে দেওয়া বক্তব্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪টি...
মো.মতিয়ার রহমান: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান। সমবেত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং প্রক্রিয়াধীন রয়েছে কৃষক কার্ড। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের...
মো. মতিয়ার রহমান : ২০০৭ সালের সেনা-সমর্থিত বিতর্কিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর চালানো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন এ দেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ওই বছরের ৭ মার্চ মধ্যরাতে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নিয়ে তার ওপর চালানো হয় বর্বর ও নিষ্ঠুর নির্যাতন। সে সময় রিমান্ডে থাকা অবস্থায় চোখ বেঁধে অন্ধকার ঘরে ঝুলিয়ে রাখা এবং সিমেন্টের মেঝেতে আছাড় দেওয়াসহ নানাবিধ অমানবিক নির্যাতনের শিকার হন তিনি।...

ভিডিও সংবাদ