সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ সাশ্রয়ী পরিবেশসম্মত মৌলিক সেবা-সুবিধাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব বসতি দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ছিল— সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ। প্রধানমন্ত্রী বলেন বিশ্ব বসতি দিবসের অর্থ শুধু একটি ঘর নয় এর সঙ্গে নিরাপদ পানি বিদ্যুৎ উন্নত পয়ঃনিষ্কাশন গণপরিবহন ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা সম্পৃক্ত। অতিরিক্ত জনসংখ্যার চাপে থাকা ঢাকা অন্যান্য শহরের চাপ কমাতে সরকার ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলা বিকেন্দ্রীকরণ এবং সারাদেশের জন্য স্থানিক পরিকল্পনা গ্রহণ করছে। তিনি আরও জানান জেলা উপজেলা পর্যায়ে প্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি ১১ নম্বর অভীষ্ট অর্জন সহজ হবে।

অনুষ্ঠানে প্রবেশের আগে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রাঙ্গণে তিন দিনব্যাপী আবাসন মেলারও আয়োজন করা হয়েছে।