প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকায় গণপরিবহন নিয়ে বৈঠক

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা  শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উচ্চপর্যায়ের এ বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ অংশ নেন।