বাংলাদেশ ও কানাডার সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তি জ্বালানি কৃষি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘমেয়াদী অবস্থান দেশের অর্থনীতি পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেন। কানাডার প্রতিমন্ত্রীও এ বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে তেল ও এলএনজি সরবরাহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে কানাডা। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জলবায়ু অর্থায়ন হিসেবে কানাডার ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলারের বৈশ্বিক তহবিল থেকে বাংলাদেশ উপকৃত হবে বলে জানানো হয়। বৈঠক শেষে কানাডার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে কানাডা সফরের আমন্ত্রণ জানান।