বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ জাপানি প্রতিষ্ঠান মারুবেনির দ্বিতীয় কাফকো স্থাপনের আলোচনা

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে তথ্যপ্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাইবার নিরাপত্তা সার ও জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের জোরালো আগ্রহ প্রকাশ করেছে।

আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী মারুবেনিকে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে স্বাগত জানান। বিশেষ করে বাংলাদেশে আগামী এক বছরের মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার চালু এবং দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মারুবেনির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ কার্যকর হলে এই দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।