কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

প্রিন্ট

মো.মতিয়ার রহমান: দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন নতুন ইকোসিস্টেমে প্রতিদিন যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে পুরোনো দিনের জ্ঞান অভিজ্ঞতায় তা মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান নতুন দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের প্রধান কর্তব্য।

বুধবার ১২ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস কমন অ্যাসপিরেশনস প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদেশি অতিথিবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বিশ্বপরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি। তাই তরুণদের প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থাকে মূল নজর দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন বর্তমান সরকার তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখে। ক্রীড়ার প্রসার সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ সমাজকে সরাসরি সম্পৃক্ত করতে সরকার ইতোমধ্যে নানামুখী ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে।