মো.মতিয়ার রহমান: নতুন সরকার পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন জাতীয় স্বার্থ সুরক্ষা নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা অর্থনৈতিক স্থিতিশীলতা প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে যাচ্ছি বক্তব্যে প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষক কার্ড হেলথ কার্ড এবং সমন্বিত সেবার জন্য ইউনিভার্সেল কার্ড চালুর ঘোষণা দেন। স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছাতে ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান যার ৮০ শতাংশই হবেন নারী। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল-জলপথ খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের কথা উল্লেখ করেন তিনি।
শিক্ষায় প্রথম শ্রেণি থেকে বিনামূল্যে ইউনিফর্ম মিড-ডে মিল এবং মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের আহ্বান জানান।

