PM News
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
প্রিন্ট: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ণ
সানোয়ার+ রহিম কমিটি সততার স্বাক্ষর রেখেছেন, আগত আজিবুর -রফিক কমিটিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে
সানোয়ার+ রহিম কমিটি সততার স্বাক্ষর রেখেছেন, আগত  আজিবুর -রফিক কমিটিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

মো. মতিয়ার রহমান : রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী আবাসনের ২-বি ভবন কল্যাণ সমিতির মেয়াদ শেষ হচ্ছে অক্টোবর ২৭। আগত কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম কর্ম দিবস শুরু হবে এ মাসের ২৮ তারিখে। গত কাল ১৫ অক্টোবর ভবনের নিচতলার সভাকক্ষে বার্ষিক সাধারণ সভায় সভাপতি সানোয়ার হোসেন এর সভাপতিত্বে সিংহভাগ ভবনের বাসিন্দাদের (এলটি) উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ তলা ভবনের ৫২ টি ফ্লাট নিয়ে এ ভবনটি গঠিত।  ভবনে গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, জেনারেটর, সিকিউরিটি গার্ড, কার পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা,ময়লা নিষ্কাশন, বাসিন্দাদের জন্ম,মৃত্যু,বিবাহসহ এলটিদের  ব্যক্তিগত সামাজিক সকল কার্যক্রম নিয়ে এ কমিটি স্বেচ্ছায় কাজ করে থাকেন। ২ বছর পর পর সিলেকশন বা ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। সদ্য সানোয়ার -রহিম এর নেতৃত্বে  বিদায় কমিটির কার্যক্রমে সফলতা স্বীকার করে নিয়েছে অনেকেই। কেউ কেউ বলেছেন, এখানে সবাই চাকরিজীবী। অনেকে চাকরি শেষ করে ভবনে পৌছাতে রাত ৮টা ৯টা বেজে যায়। এরপরে সমিতির অফিসে বসে কাজ করার মানসিকতা থাকে না। আবার বিগত কমিটির সভাপতি মো. আজিজুর রহমান কাজী ভবন কমিটির কার্যক্রমে বেশ সময় দিতেন। চাকরির প্রতিষ্ঠান ভেদে হয়তো তিনি সময় দিতে পারতেন। ২৮ অক্টোবর আবারো ফিরে আসছেন আজীবুর -রফিকের নেতৃত্বে নতুন কমিটি। বিগত কমিটির তুলনায় আগত  কমিটি ভবনের বাসিন্দাদের বাড়তি কি সুবিধা দিতে পারবে সেটা এলটিদের দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে । চলমান বা বিগত কমিটির সভাপতি সানোয়ার হোসেন অত্যন্ত ভদ্র,নম্র, শিক্ষিত ও ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ বলে সবাই জানেন। আর আব্দুর রহিম এর কথা তো বলাই বাহুল্য। তিনি অত্র ভবন কমিটির সিলেক্টেট ৩ বারের সফল সাধারণ সম্পাদক। অত্যন্ত মিষ্টু ভাসি সৎ একজন মানুষ। লোকটি বিগত ছয় বছর বিনা বেতনে একাধারে শ্রম দিয়ে বাসিন্দাদের মন জয় করতে পেরেছেন বলে অনেকের ধারণা।অর্থ সম্পাদক রাশেদ ও তিনবারের সফল অর্থ সম্পাদক হিসেবে বিবেচিত হয়েছেন।  সানোয়ার- রহিম দুজনে এবার নির্বাচন করবেন না বলে, ঘোষণা দিয়ে বাসিন্দাদের হৃদয়ে  স্থান করে নিয়েছেন। সভাপতি সানোয়ার তার বক্তব্যে বলেন, প্রতি দুই বছর পর পর আমরা কমিটি পরিবর্তনের পক্ষে। একে অপরের যৌথ সহায়তার মাধ্যমে ভবনের সার্ভিসকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আজিবুর -রফিক কমিটি জানিয়েছেন চাকরির ফাঁকে তাদের হাতে পর্যাপ্ত সময় আছে। ৮টি ভবনের তুলনায় ২-বি  ভবনকে আধুনিকায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো. মতিয়ার রহমান

প্রধান কার্যালয়: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬

ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। নিউজ আইডি: 1170