মো.মতিয়ার রহমান: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের সূত্র ধরে তিনি ১২ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে নিরাপদে মর্যাদার সাথে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি নিউইয়র্ক থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আইরিন খান বলেন দীর্ঘ নয় বছর ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা ফান্ড কমে আসছে এবং আন্তর্জাতিক অঙ্গীকারের ঘাটতির কারণেই সংকটের স্থায়ী সমাধান হচ্ছে না। তিনি উল্লেখ করেন রোহিঙ্গা সমস্যার উৎস ও সমাধান—উভয়ই মিয়ানমারে। তাই মিয়ানমারকে তাদের আইনগত দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে নিরাপদ পরিবেশ তৈরির জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের অবসান ঘটাতে স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন টেকসই মানবিক সহায়তা নিশ্চিতকরণ বিচার ও জবাবদিহিতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ রোধসহ জরুরি ৫টি প্রস্তাব পেশ করেন।