PM News
প্রকাশিত: রবিবার, ০৭ জুন ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
প্রিন্ট: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
রাশিয়ায় সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ায় সফরে  যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সাবিনা ইয়াসমিন: পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান তিন দিনের এক সরকারি সফরে ৭ জুন রবিবার রাশিয়ায় যাচ্ছেন। সফরকালে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সেখানে তারা বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। সুত্র বাসস

সম্পাদক ও প্রকাশক: মো. মতিয়ার রহমান

প্রধান কার্যালয়: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬

ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। নিউজ আইডি: 730