Prime Minister News
প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ
প্রিন্ট: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা দেশবাসিকে
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা দেশবাসিকে

মো. মতিয়ার রহমান : ঢাকা, ২১ এপ্রিল, ২০২৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ঈদুল ফিতর উদযাপনকালে ঈদের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সাথে ভাগ করে নেয়ার জন্য আজ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।”
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

 

সম্পাদক ও প্রকাশক: মো. মতিয়ার রহমান

প্রধান কার্যালয়: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬

ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। নিউজ আইডি: 326