মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের সরকারি জাপান সফরকে কেন্দ্র করে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের আশা করছে টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর এ সফর অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বৃদ্ধি এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে। ঢাকাস্থ জাপান দূতাবাস জানিয়েছে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে চলমান সংস্কার জাপানি বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছ। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম-এ বক্তব্য দেওয়া ছাড়াও জাইকা জেট্রো ও জেবিআইসি বৈঠক করবেন। পাশাপাশি তিনি চিবা প্রিফেকচারের এলএনজি টার্মিনাল ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়ায় টয়োটার কারখানা পরিদর্শন করবেন।
সফরকালে কৃষি মৎস্য বেসামরিক বিমান চলাচল ও পরিবেশ সংরক্ষণসহ একাধিক খাতে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। ঢাকার মেট্রোরেল ও মাতারবাড়ী প্রকল্পের মতো মেগা প্রকল্পে জাপানের অংশগ্রহণ তুলে ধরে বিশ্লেষকরা বলছেন এ সফর ২০২৩ সালে সূচিত কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।