Prime Minister News
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
প্রিন্ট: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মো.মতিয়ার রহমান: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৬ থেকে ২৯ অক্টোবর সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক জোরদার জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ঢাকার মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানো ও জাপান থেকে নেওয়া ঋণের সুদের হার হ্রাসের বিষয়গুলো আলোচনার মূল এজেন্ডায় রয়েছে। এছাড়া বাংলাদেশ ২০২৬-৩১ মেয়াদের জন্য ১২টি অগ্রাধিকার খাতে ১৩.৮ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ প্যাকেজের প্রস্তাব উপস্থাপন করবে। সফরসূচি অনুযায়ী সোমবার সকালে প্রধানমন্ত্রী টোকিও পৌঁছাবেন। ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর দ্বিমুখী শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরে জাইকা জেট্রো জেবিআইসি এবং ইউনিক্লো ও টয়োটা সহ প্রধান প্রধান জাপানি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি। পাশাপাশি চিবায় এলএনজি টার্মিনাল এবং নাগোয়ায় টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

কৃষি মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সফর শেষ করে আগামী ২৯ অক্টোবর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো. মতিয়ার রহমান

প্রধান কার্যালয়: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬

ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। নিউজ আইডি: 1286